বান্দরবানে বিশ্ব বেতার দিবস পালিত

বান্দরবান প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৩২আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৩২

বিশ্ব বেতার দিবস উপলক্ষে বান্দরবানে র‌্যালি আলাপন, সহিঞ্চুতা এবং শান্তি ’ এই প্রতিপাদ্যে বান্দরবানে বিশ্ব বেতার দিবস পালন করা হয়েছে। বুধবার (১৩ ফেব্রুয়ারি) সকালে দিবসটি উপলক্ষে বান্দরবান বেতার কেন্দ্র থেকে একটি র‌্যালি বের করা হয়। যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। র‌্যালিতে প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে বান্দরবান বেতারের কর্মকর্তা, সংবাদ পাঠক-পাঠিকা, উপস্থাপক, কলা-কৌশলীসহ সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন ।

এসময় বক্তারা বলেন, বাংলাদেশের সংবাদ মাধ্যম হিসেবে বেতার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একসময় সংবাদ মাধ্যম হিসেবে বেতারই ছিল সবচেয়ে ভালো মাধ্যম। গ্রামেগঞ্জে বেতার ছাড়া কেউ চলতেই পারতো না। যুগের বিবর্তনে কিছুটা পিছিয়ে গেলেও এখনও এর গুরুত্ব ও কদর বেড়েছে। এসময় বেতারে প্রচারিত সংবাদ, গান ও বিভিন্ন প্রামাণ্য অনুষ্ঠান উপভোগ করার জন্য বলা হয়।

র‌্যালিতে বাংলাদেশ বেতার, বান্দরবানের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ আশরাফ কবির, উপ-বার্তা নিয়ন্ত্রক মো. মাকছুদ হোসেন, আঞ্চলিক প্রকৌশলী মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, সহকারী পরিচালক প্রকাশ কুমার নাথসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে আগুনের পর চার মৃত্যু
ময়মনসিংহ মেডিক্যালে আগুনের পর চার মৃত্যু
বরগুনায় চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার
বরগুনায় চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার
অতি প্রক্রিয়াজাত খাবারে কিশোরীদের স্বাস্থ্যঝুঁকি, সচেতনতার আহ্বান
অতি প্রক্রিয়াজাত খাবারে কিশোরীদের স্বাস্থ্যঝুঁকি, সচেতনতার আহ্বান
পদ্মার স্রোতে ভাঙছে ঘরবাড়ি-ফসলি জমি, পানিবন্দি ৫০০ পরিবার
পদ্মার স্রোতে ভাঙছে ঘরবাড়ি-ফসলি জমি, পানিবন্দি ৫০০ পরিবার
সর্বাধিক পঠিত
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত