আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০২৬, ১৮:৪৩ আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ১৮:৪৩

অভিন্ন সুরে আজানকে প্রাতিষ্ঠানিক শিল্প হিসেবে প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়ার প্রস্তাব দিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইন। তিনি বলেছেন, ‘আজান একটি সুন্দর শিল্প। কিন্তু এর কোনও প্রাতিষ্ঠানিক চর্চা বা প্রশিক্ষণের ব্যবস্থা না থাকায় যে যেভাবে ইচ্ছা আজান দিয়ে থাকেন। ফলে আজানের এই শিল্পসৌন্দর্য প্রতিষ্ঠিত হচ্ছে না।’

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এ বিষয়ে কথা বলেন বীথিকা বিনতে হোসাইন।

বাংলাদেশ মুসলিম-অধ্যুষিত দেশ উল্লেখ করে তিনি বলেন, ‘ঢাকাকে মসজিদের শহর বলা হয়। মানুষের বাসা কিংবা অফিসের পাশের মসজিদ থেকে প্রতিদিন আজানের ধ্বনি শোনা যায়। আজানের অর্থও অত্যন্ত সুন্দর। এর মাধ্যমে কল্যাণ ও মুক্তির পথে আহ্বান জানানো হয়। আজানের শব্দ শুনে মানুষের মধ্যে নামাজের প্রতি আগ্রহ ও আকর্ষণ তৈরি হওয়া উচিত।’

বীথিকা বিনতে হোসাইন বলেন, আজানের কোনও প্রাতিষ্ঠানিক শিল্পচর্চা গড়ে ওঠেনি। যে যেভাবে ইচ্ছা আজান দিয়ে থাকেন। অথচ আজান এত সুন্দর একটি শিল্প, কিন্তু সেটি প্রতিষ্ঠিত হচ্ছে না। এ অবস্থায় আজানদাতা মুয়াজ্জিন ও খতিবদের জন্য প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ বা অন্য কোনো মাধ্যমে আজানের শিল্পরূপ প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়ার অনুরোধ জানান তিনি। 

এ সময় জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, ‘আপনার প্রশ্ন বুঝলাম না। মাননীয় মন্ত্রী, আপনি বুঝে থাকলে উত্তর দেন।’

জবাবে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় বলেন, ‘আসলে প্রশ্নটা আমার কাছে স্পষ্ট নয়। তবে উনি নোটিশ দিলে আমি এর উত্তর দিতে চেষ্টা করবো।’

/এসএমএ/ইউএস/
সম্পর্কিত
সংসদ থেকে কেন পদত্যাগ করলেন সাবেক মন্ত্রী ওসমান ফরুক
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক
সংসদে ফোনে কথা বলায় এমপিকে স্পিকারের তিরস্কার
সর্বশেষ খবর
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে: জোনায়েদ সাকি
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে: জোনায়েদ সাকি
পদত্যাগপত্রে যা লিখেছেন ওসমান ফারুক
পদত্যাগপত্রে যা লিখেছেন ওসমান ফারুক
শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া: গাজীপুরে ৭০ কারখানায় ছুটি ঘোষণা
শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া: গাজীপুরে ৭০ কারখানায় ছুটি ঘোষণা
মৃত্যুর পর সব সম্পত্তি তামিল জনগনকে দেওয়ার সিদ্ধান্ত রজনীকান্তের
মৃত্যুর পর সব সম্পত্তি তামিল জনগনকে দেওয়ার সিদ্ধান্ত রজনীকান্তের
সর্বাধিক পঠিত
সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা
সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
পুলিশ ও প্রশাসনে শুদ্ধি অভিযান: নজরদারিতে কারা
পুলিশ ও প্রশাসনে শুদ্ধি অভিযান: নজরদারিতে কারা
যুবদলের একসঙ্গে ৩ ইউনিটের কমিটি ঘোষণা, পদ পেলেন যারা
যুবদলের একসঙ্গে ৩ ইউনিটের কমিটি ঘোষণা, পদ পেলেন যারা