যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধার

লক্ষ্মীপুর প্রতিনি
১৪ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:৫৬আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:৫৬

লক্ষ্মীপুর লক্ষ্মীপুরের কমলনগরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাইন উদ্দিন মানুর (৪৪) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। বুধবার (১৩ ফেব্রুয়ারি) রাত সোয়া ২টার দিকে উপজেলার চর কাদিরা ইউনিয়ন থেকে তার লাশ উদ্ধার করা হয়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) মো. আলমগীর হোসেন জানান, নিহত মাইন উদ্দিন চর কাদিরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সুলতান আহাম্মদ পাটোয়ারির ছেলে।
পুলিশ জানায়, মাইন উদ্দিন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিল। তার বিরুদ্ধে ফেনী, নোয়াখালীর চাটখিল, লক্ষ্মীপুর সদর ও কমলনগর থানায় ৬টি মামলা রয়েছে।
ওসি মো. আলমগীর হোসেন জানান, চর কাদিরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে দ্বিনা মাঝির খেয়াঘাট সংলগ্ন মতলব মাঝির পরিত্যক্ত বাড়িতে দুই ডাকাত দলের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতরা পালিয়ে যায়। এসময় ডাকাত মানুকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের