বিএনপি'র ৫৩ নেতাকর্মী কারাগারে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৮ ফেব্রুয়ারি ২০১৯, ২০:২০আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ২০:২০

গ্রেফতার

চট্টগ্রামের দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আলী আব্বাসসহ বিএনপির ৫৩ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (১৮ ফেব্রুয়ারি) মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধার আদালত এ আদেশ দেন।

মহানগর পাবলিক প্রসিকিউটর মো. ফখরুদ্দীন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। কারাগারে পাঠানোর আদেশপ্রাপ্ত ৫৩ নেতাকর্মীর মধ্যে বেশ কয়েকজন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতা আছেন বলে তিনি জানান।

ফখরুদ্দীন চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন,‘নাশকতার অভিযোগে কর্ণফুলী ও ইপিজেড থানায় দায়ের হওয়া ১২টি মামলায় বিএনপি নেতাকর্মীরা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত তাদের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।'

তিনি আরও বলেন, ১২টি মামলায় বিএনপি নেতাকর্মীরা হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম