পুলিশ দেখে পালাতে গিয়ে ব্রিজ থেকে পড়ে মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:০৭আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:০৭

কুমিল্লা কুমিল্লার মেঘনায় মাদক পাচারের সময় পুলিশকে দেখে পালাতে গিয়ে ব্রিজ থেকে পড়ে রাশেদ (২৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (২০ ফেব্রুয়ারি) মেঘনা উপজেলার ওমড়াকান্দি ব্রিজে এ ঘটনা ঘটে। রাশেদ উপজেলার বড়কান্দা জলারপাড় এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে মেঘনা উপজেলার ওমড়াকান্দি এলাকায় একদল মাদক ব্যবসায়ী একটি মাইক্রোতে করে মাদক পাচার করছিল। গোপন সূত্রে এমন তথ্যের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার একটি দল ওই এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে মাদক ব্যবসায়ীরা। এ সময় পাঁচজন মাদক ব্যবসায়ীকে আটক করলেও ওমড়াকান্দি ব্রিজ থেকে রাশেদ নামে একজন নিচে লাফ দেয়। এতে ঘটনাস্থলে সে মারা যায়।

মেঘনা থানার ওসি মো. আবদুল মজিদ বাংলা ট্রিবিউনকে বলেন, ওই মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে অপর পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী