কক্সবাজারে ইয়াবাসহ আটক ১

কক্সবাজার প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৫৩আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৫৭

ইয়াবাসহ কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ হাবিব গ্রেফতার কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ হাবিবকে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কে রামুর তুলাবাগান এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত হাবিবের মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছে। রামু থানার ওসি মো. আবুল মনছুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক হাবিব উল্লাহ (৪৫) কক্সবাজার শহরের তারাবনিয়ারছড়া এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে।

রামু থানার ওসি মো. আবুল মনছুর জানান, সকালে কক্সবাজার-টেকনাফ মহাসড়কে রামুর তুলাবাগান এলাকায় কক্সবাজারমুখী একটি নোয়া মাইক্রোবাসে (চট্ট মেট্রো গ ১১ ৪৪৩৬) তল্লাশি করে তুলাবাগান হাইওয়ে থানা পুলিশ গাড়ির ডেজবোর্ডের ভিতর থেকে ৫টি প্যাকেটে মোট ১০ হাজার পিস ইয়াবা পায়। হাবিব উল্লাহকে রামু থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম