চকরিয়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসীদের গুলি

কক্সবাজার প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:১৪আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:১৪

দুর্বৃত্তের হামলায় ক্ষতিগ্রস্ত সাংবাদিকের বাড়ির জানালা

কক্সবাজারের চকরিয়ায় ছোটন কান্তি নাথ নামে এক সাংবাদিকের বাড়িতে মুখোশধারী সন্ত্রাসীরা গুলি চালিয়েছে। এতে বাড়ির জানালার কাঁচ ভেঙে গেলেও পরিবারের সবাই অক্ষত রয়েছে। সোমবার (২৫ ফেব্রুয়ারি) ভোর রাত সাড়ে ৪টার দিকে চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের হিন্দুপাড়ায় এ ঘটনা ঘটে। ছোটন কান্তি নাথ দৈনিক কালেরকণ্ঠ ও দৈনিক আজাদী পত্রিকার চকরিয়া প্রতিনিধি হিসাবে কর্মরত রয়েছেন।

ছোটন কান্তি নাথ জানান,‘ভোর রাত সাড়ে ৪টার দিকে মুখোশ পরা তিন সন্ত্রাসী মোটরসাইকেলে করে প্রথমে আমার বাড়িতে ঢুকার চেষ্টা করে। পরে ব্যর্থ হয়ে আমার রুম লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায়। এতে জানালার কাঁচ ভেঙে যায়। মুহূর্তের মধ্যে পরিবারের সবাই ভীত-সন্ত্রস্ত হয়ে পড়ে। গুলির শব্দে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। চকরিয়া থানায় খবর দিলে পুলিশে এসে ঘটনাস্থল পরিদর্শন করেছে।’

চকরিয়া থানার ওসি মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন,‘খবর পেয়ে চকরিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি এবং সন্ত্রাসীদের গ্রেফতারের চেষ্টা করছি।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম