ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০১৯, ২২:২১আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ২২:২৯

ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার উত্তর সুহিলপুরে বাসের চাপায় জুনায়েদ মিয়া নামে এক দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর প্রায় আধাঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।
পুলিশ ও এলাকাবাসী জানায়, হবিগঞ্জের মাধবপুর থেকে যাত্রীবাহী দিগন্ত পরিবহনের একটি বাস ব্রাহ্মণবাড়িয়ার দিকে আসছিল। এসময় রাস্তা পারা হতে গিয়ে সুহিলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী জুনায়েদকে বাসটি চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে উত্তেজিত জনতা একই পরিবহনের অন্য একটি বাস আটক করে বিক্ষোভ ও অবরোধ সৃষ্টি করে। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ ঘটনা স্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউল হক জানান, বাসটিকে আটকের চেষ্টা করা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম