জমি নিয়ে বিরোধ

কৃষককে পিটিয়ে ও গলাটিপে হত্যা

নোয়াখালী প্রতিনিধি
০২ মার্চ ২০১৯, ১৯:৪০আপডেট : ০২ মার্চ ২০১৯, ১৯:৪১

নোয়াখালী জমি নিয়ে বিরোধের জেরে নোয়াখালী সদরে আমিন উল্যাহ (৬০) নামে এক কৃষককে পিটিয়ে ও গলাটিপে হত্যা করেছে প্রতিপক্ষ। শনিবার (২ মার্চ) দুপুরে নেয়াজপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এ ঘটনা ঘটে। হত্যার সঙ্গে জড়িত সন্দেহে তাজুল ইসলাম তাজু (৪০) নামে একজনকে আটক করেছে পুলিশ। সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের ছেলে ইসহাক রাজু জানান, আমাদের বাড়ির তাজুল ইসলাম ও সেলিমদের মধ্যে দীর্ঘদিন জায়গা-জমি নিয়ে বিরোধ চলছিল। শনিবার দুপুরে বিরোধপূর্ণ জমি পরিমাপ করতে গেলে, প্রতিপক্ষ সেলিমের নেতৃত্বে দিদার, হৃদয়, মায়া, টিপু ও শিপনসহ কয়েকজন আমার বাবার ওপর হামলা চালায়। এসময় তারা বাবাকে মারধর করে এবং গলা চেপে ধরলে তিনি মাটিতে পড়ে যান। দ্রুত বাবাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে তাজুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম