ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০২ মার্চ ২০১৯, ২০:৫২আপডেট : ০২ মার্চ ২০১৯, ২০:৫৬

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের বিক্ষোভ ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ নেতা অরিন্দম পাল অনিক হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। শনিবার (২ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে তারা বিক্ষোভ ও সমাবেশ করেন। অনিক জেলা ছাত্রলীগের সাবেহ সহ-সম্পাদক।

জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল অভিযোগ করেন, ‘২২ ফেব্রুয়ারি দুপুরে শহরের পাইকপাড়া পাট গুদাম বালুর মাঠ এলাকায় দুবৃর্ত্তরা ছাত্রলীগনেতা অরিন্দম পাল অনিককে ছুরিকাঘাত করে। আট দিন পর অনিক শনিবার ভোররাতে রাজধানীর একটি হাসপাতালে মারা যান। আমরা এর তীব্র নিন্দা ও খুনিদের গ্রেফতারের দাবি জানাই।’

নিহতের বাবা অসিম পালসহ স্বজন ও এলাকাবাসী এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি সেলিম উদ্দিন জানান, পরিবার থেকে অভিযোগ পেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের