এমপি বাসন্তী চাকমার বক্তব্যের প্রতিবাদে আলীকদমে কুশপুত্তলিকা দাহ

বান্দরবান প্র‌তি‌নি‌ধি
০৩ মার্চ ২০১৯, ১৬:৩৮আপডেট : ০৩ মার্চ ২০১৯, ১৬:৩৮

বাসন্তী চাকমার কুশ পুত্তলিকা দাহ করা হচ্ছে



সেনাবাহিনী ও পার্বত্য চট্টগ্রামের জনসাধারণকে জড়িয়ে জাতীয় সংসদ অধিবেশনে এমপি বাসন্তী চাকমার বক্তব্যের প্রতিবাদে বান্দরবানের আলীকদম উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে পাহাড়ি বাঙালি সম্মিলিত ঐক্য পরিষদের আয়োজনে বান্দরবানের আলীকদম উপজেলা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

মানববন্ধনে অভিযোগ করে বক্তারা বলেন,‘সংসদ সদস্য বাসন্তী চাকমা সংসদে দাঁড়িয়ে সেনাবাহিনী ও বাঙালি জাতিগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার যে অভিযোগ উত্থাপন করেছেন তা মিথ্যা। এটা পাহাড়ি সন্ত্রাসী গোষ্ঠির এজেন্ডা বাস্তবায়নের অংশ। 

তার বক্তব্য দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে আঘাতের এনেছে অভিযোগ করে বক্তারা বলেন,‘জাতীয় সংসদে দেওয়া বক্তব্যের জন্য বাসন্তী চাকমাকে অবিলম্বে ক্ষমা প্রার্থনা করে পদত্যাগ করতে হবে। তা না হলে পার্বত্য এলাকায় কঠোর আন্দোলন ঘোষণা করা হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, পাহাড়ি বাঙালি সম্মিলিত ঐক্য পরিষদের নেতা ইয়ং লক ম্রো, আবুল কালাম, চৌক্ষং ইউপি চেয়ারম্যান মো. ফেরদৌসুর রহমান প্রমুখ।
মানববন্ধন শেষে আয়োজকরা সংসদ সদস্য বাসন্তী চাকমার কুশপুত্তলিকায় আগুন দেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজিমুল হায়দারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্বারকলিপি দেন।

 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম