৬০০ পিস সোনার বারসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৩ মার্চ ২০১৯, ১৯:৪৬আপডেট : ০৩ মার্চ ২০১৯, ২০:০৯

মিরসরাই থেকে ৬০০ পিস সোনার বারসহ দুইজন গ্রেফতার নগরীর পর এবার চট্টগ্রামের মিরসরাই থেকে ৬০০ পিস সোনার বারসহ দুইজনকে আটক করেছে পুলিশ। রবিবার (৩ মার্চ) দুপুরে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার উত্তর সোনার পাহাড় এলাকা থেকে সোনার বারসহ তাদের আটক করা হয়। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মশিউদ্দৌলা এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার দুইজন হলো চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার আজমপুর এলাকার শহিদুল ইসলামের ছেলে রাকিব (৩৪) ও একই জেলার মোবারকপাড়া এলাকার আলী হোসেনের ছেলে করিম খান কালু (৩৪)।

মশিউদ্দৌলা রেজা বাংলা ট্রিবিউনকে জানান, ‘প্রাইভেটকারে করে সোনার বারগুলো চট্টগ্রাম থেকে ঢাকার বায়তুল মোকাররম মসজিদ এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোনাপাহাড় এলাকা থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়। সোনার বারগুলো গাড়ির তেলের ট্যাংকের পাশে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা হয়েছিল।’

তিনি আরও জানান, ‘উদ্ধার করা সোনার বারের ওজন প্রায় ৬০ কেজি, যার আর্থিক মূল্য ২২ কোটি টাকা। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি সোনার বারগুলো চট্টগ্রাম রেলস্টেশন এলাকা থেকে বহনকারীদের কাছে হস্তান্তর করা হয়েছে। সোনার বারগুলো কীভাবে আনা হয়েছে, এর সঙ্গে কারা জড়িত আছে, বিষয়টি আমরা খতিয়ে দেখছি।’

এর আগে রবিবার দুপুরে নগরীর সিআরবি এলাকা থেকে ১০০ পিস সোনার বারসহ দুইজনকে গ্রেফতার করে নগর গোয়েন্দা পুলিশ। পাচারকারীদের সোনার বারগুলো নারায়ণগঞ্জে নিয়ে যাওয়ার কথা ছিল।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান