বাগেরহাটের পাঁচ উপজেলায় চেয়ারম্যান পদে একক প্রার্থী

বাগেরহাট প্রতিনিধি
০৫ মার্চ ২০১৯, ০০:৪৭আপডেট : ০৫ মার্চ ২০১৯, ০০:৪৯

উপজেলা পরিষদ নির্বাচন বাগেরহাটে উপজেলা পরিষদ নির্বাচনে পাঁচ উপজেলায় চেয়ারম্যান পদে মাত্র একজন করে প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। অন্য চার উপজেলার মধ্যে চেয়ারম্যান পদে মোরেলগঞ্জে ২ জন, ফকিরহাটে ৩ জন এবং মোল্লাহাট ও চিতলমারীতে ৪ জন করে প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (৪ মার্চ) বিকালে জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

একক প্রার্থীরা হলেন, সদর উপজেলায় সরদার নাসির উদ্দিন, শরণখোলা উপজেলায় মো. কামাল উদ্দিন আকন, মোংলা উপজেলায় আবু তাহের হাওলাদার, রামপাল উপজেলায় শেখ মোয়াজ্জেম হোসেন ও কচুয়া উপজেলায় এস এম মাহফুজুর রহমান। এছাড়া ফকিরহাট উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে শেখ মোস্তাহিদ সুজা ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তহুরা খাতুন একক প্রার্থী হয়েছেন।

মোরেলগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা বাদল চন্দ্র অধিকারী জানান, এ উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি  শাহ-ই-আলম বাচ্চু ও রামচন্দ্রপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান।

চিতলমারী উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মজিদ জানান, চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান অশোক কুমার বড়াল, এনডিএল মনোনীত প্রার্থী এস,এম, মনিরুজ্জামান, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী স,ম, গোলাম সরোয়ার ও আবু জাফর মো.আলমগীর হোসেন।

ফকিরহাট উপজেলা নির্বাচন কর্মকর্তা এস এম হাবিবুর রহমান জানান, চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বেতাগা ইউপি চেয়ারম্যান স্বপন দাশ, জাতীয় পার্টির মনোনীত উপজেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আলাল উদ্দিন আলাল, ওয়ার্কার্স পার্টির পক্ষে মনোনয়নপত্র জমা দেন নুর মোহম্মদ মোড়ল।

মোল্লাহাট উপজেলা নির্বাচন কর্মকর্তা প্রবীর কুমার মল্লিক জানান, চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. কামরুজ্জামান এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. মোতাহার হোসেন মোল্লা ও আল-মামুন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বাগেরহাট জেলার ৯টি উপজেলায় চেয়ারম্যান পদে মোট ১৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৮ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম