চট্টগ্রাম নগরীর আকবর শাহ এলাকায় ডেমু ট্রেনের ধাক্কায় শারমিন আক্তার (১৮) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে। বুধবার (৬ মার্চ) সকালে বাগানবাড়ি রেলগেটে এ দুর্ঘটনা ঘটে। নিহত শারমিন আক্তার শাপলা আবাসিকের বাসিন্দা ছিলেন। তার বাবার নাম মো. সেলিম।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার এসব তথ্য নিশ্চিত করে আরও জানিয়েছেন, ‘সেলাই কাজের প্রশিক্ষণ শেষে বাসায় ফেরার পথে শারমিন ট্রেনের ধাক্কায় আহত হন। গুরুতর অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালের নিউরো সার্জারি বিভাগে ভর্তি করা হয়। দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।








