মহেশখালীতে আগুনে অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই

কক্সবাজার প্রতিনিধি
১১ মার্চ ২০১৯, ১১:২৫আপডেট : ১১ মার্চ ২০১৯, ১১:২৬

মহেশখালীতে আগুনে অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই কক্সবাজারের মহেশখালীতে আগুনে অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (১১ মার্চ) ভোররাতে মহেশখালী উপজেলার বড় মহেশখালী নতুন বাজার এলাকায় এই আগুন লাগার ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ব্যবসায়ীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহেশখালী উপজেলার নতুন বাজারের ভিতরে অবস্থিত মসজিদের আশেপাশের একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। সেখান থেকে আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আশেপাশের দোকানেও লেগে যায়। এতে অন্তত অর্ধশত দোকান পুড়ে গেছে। এছাড়াও আরও বেশ কিছু দোকানের ক্ষতি হয়েছে। আগুন লাগার খবর পেয়ে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রের চেষ্টা চালায়। খুব দ্রুত সময়ে মহেশখালী ফায়ার সার্ভিস স্টেশনও আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। তবে আগুন ছড়িয়ে পড়ায় চকরিয়া থেকে ফায়ার সার্ভিস টিম আনা হয়। পরে যৌথ প্রচেষ্টায় পৌনে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জামিরুল ইসলাম জানান, আগুনের সূত্রপাত নির্দিষ্টভাবে বলা না গেলেও মসজিদের আশপাশের কোনও দোকান থেকে হয়েছে বলে প্রাথমিক ধারণা করছেন স্থানীয়রা। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে দ্রুত কাজ করে মহেশখালী ফায়ার সার্ভিস।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের