নোয়াখালী পাসপোর্ট অফিসে সাত দালালকে কারাদণ্ড

নোয়াখালী প্রতিনিধি
১২ মার্চ ২০১৯, ০০:৫১আপডেট : ১২ মার্চ ২০১৯, ০০:৫৪

কারাদণ্ডপ্রাপ্ত সাত দালাল নোয়াখালীতে আঞ্চলিক পাসপোর্ট অধিদফতরে সাত দালালকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১১ মার্চ) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার এ আদালত পরিচালনা করেন।

তানিয়া আক্তার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দীর্ঘদিন থেকে নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে পাসপোর্ট করতে এসে লোকজন দালালের মাধ্যমে হয়রানির শিকার হচ্ছিলেন। পাসপোর্ট অফিসের ভেতর থেকে ১২ জনকে আটক করা হয়। পরে পাঁচজনকে ছেড়ে দিয়ে সাতজন চিহ্নিত দালালকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। এ সময় আটক দালালদের কাছ থেকে ৫১টি পাসপোর্ট ও সিল উদ্ধার করা হয়।’

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, বেগমগঞ্জ উপজেলার কামদেবপুর গ্রামের মোসলেহ উদ্দিনকে ৩ মাস, একই উপজেলার একলাশপুর গ্রামের সাহাব উদ্দিনকে ১৭ দিন, সেনবাগ উপজেলার গোপালপুর গ্রামের কামাল উদ্দিনকে ১ মাস ১৫ দিন, সদর উপজেলার চন্দ্রপুর গ্রামের রাসেলকে ১ মাস ৫ দিন, বিনোদপুর গ্রামের আসাদুজ্জামান রুবেলকে ১২ দিন, নাজমুল হোসেনকে ১০ দিন ও কাঞ্চনপুর গ্রামের আব্দুল হালিম পলাশকে ১০ দিন।

পাসপোর্ট অধিদফতরের উপ-পরিচালক নুরুল হুদা বলেন, ‘পাসপোর্ট অফিস দালালমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম