চট্টগ্রামে সাংবাদিক লাঞ্ছনা, এএসআই প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৪ মার্চ ২০১৯, ০৯:১১আপডেট : ১৪ মার্চ ২০১৯, ০৯:১৩

এএসআই শরীফুল ইসলাম চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি থানার বালুচরা এলাকায় বুধবার (১৩ মার্চ) বিকালে ফোর এইচ গ্রুপের একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করছিলেন। এ সময় বিক্ষোভকারীদের ওপর লাঠি চার্জ করা হচ্ছিল। সেই ছবি ধারণ করতে গেলে ফটোসাংবাদিক জুয়েল শীলকে লাঞ্ছিত করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বুধবার রাতেই এএসআই শরীফুল ইসলামকে প্রত্যাহার করা হয়। নগর পুলিশের (উত্তর) উপ-কমিশনার বিজয় বসাক এ তথ্য নিশ্চিত করেছেন।

এএসআই শরীফুল বায়েজিদ বোস্তামি থানায় কর্মরত ছিলেন। তাকে চট্টগ্রাম পুলিশ লাইন্সে প্রত্যাহার করা হয়েছে।

ঘটনা সর্ম্পকে জুয়েল শীল সাংবাদিকদের জানান, পুলিশ বিক্ষোভকারী নারী শ্রমিকদের ওপর লাঠিচার্জ করছিল। ওই ছবি তিনি ধারণ করতে গেলে এএসআই শরীফুল ইসলামের নেতৃত্বে কয়েকজন পুলিশ সদস্য বাধা দেন। একপর্যায়ে তারা ক্যামেরা কেড়ে নেন এবং সব ছবি ডিলিট করে দেন। এ সময় তার সঙ্গে দুর্ব্যবহারও করা হয়। 

পুলিশ কর্মকর্তা বিজয় বসাক এ বিষয়ে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ফটোসাংবাদিক জুয়েল শীলকে লাঞ্ছিত করা হয়েছে এ ধরনের একটি অভিযোগ আমরা পেয়েছি। এ ঘটনায় এএসআই শরীফুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি বায়েজিদ জোনের সহকারী কমিশনারকে বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদনের আলোকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম