কুমিল্লার ৮ উপজেলায় প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

কুমিল্লা প্রতিনিধি
১৪ মার্চ ২০১৯, ২৩:০৪আপডেট : ১৪ মার্চ ২০১৯, ২৩:১৭

উপজেলা পরিষদ নির্বাচন

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে কুমিল্লার ১৩ উপজেলার মধ্যে ৮টির চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। অন্য ৫ উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৪ উপজেলা এবং জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ৪ উপজেলার দুইজন রির্টানিং অফিসার প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন।

৮ উপজেলায় ২৯ জন চেয়ারম্যান, ২৮ জন ভাইস-চেয়ারম্যান এবং ২২ জন মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ৩১ মার্চ নির্বাচন হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবি এবং জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে এবং উৎসবমুখর পরিবেশে উপজেলা নির্বাচনের তফসিলের কাজ সম্পন্ন হয়েছে। আশা করি, আগামী ৩১ মার্চ অনুষ্ঠিতব্য নির্বাচন সুন্দর ও সুষ্ঠু হবে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের