মিয়ানমারে কারাভোগ শেষে ফিরছে ৪ বাংলাদেশি

টেকনাফ প্রতিনিধি
১৮ মার্চ ২০১৯, ০৩:২২আপডেট : ১৮ মার্চ ২০১৯, ০৩:৩০

সীমান্ত (ফাইল ছবি)

বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে মিয়ানমার থেকে দেশে ফিরছে ৪ বাংলাদেশি। তাদের ফেরত আনতে আগামী বুধবার (২০ মার্চ) সকাল ১১টায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি প্রতিনিধি দল মিয়ানমারে যাচ্ছে।

রবিবার দিনগত রাত ১২টার দিকে বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানিয়েছেন টেকনাফ-২ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক শরীফুল ইসলাম জোমাদ্দার, যিনি ওই প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

বিজিবি সূত্র জানায়, বুধবার সকালে শরীফুল ইসলাম জোমাদ্দারের নেতৃত্বে ১১ সদস্যের বিজিবি দলটি স্পিডবোটে টেকনাফ চৌধুরী পাড়া নাফনদী সংলগ্ন বাংলাদেশ-মিয়ানমার ট্রানজিট ঘাট থেকে মিয়ানমারের উদ্দেশে রওনা হবে। মিয়ানমারের মংডু ১নং এন্ট্রি পয়েন্ট ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট অভিবাসন কেন্দ্রে উভয় দেশের মধ্যে পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে মিয়ানমার মংডুর অভিবাসন বিভাগের কর্মকর্তা হটেন লিনেনের নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধি দল উপস্থিত থাকবে। বৈঠক শেষে ওই চার বাংলাদেশিকে বিজিবির হাতে তুলে দেওয়ার কথা।

টেকনাফ-২ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক শরীফুল ইসলাম জোমাদ্দার বলেন, ‘অবৈধ অনুপ্রবেশের দায়ে ৪ বাংলাদেশিকে আটক করেছিল মিয়ানমার কর্তৃপক্ষ। কারাভোগ শেষ হওয়ায় তাদের দেশে ফেরত আনার উদ্যোগ নেয় বিজিবি। অবশেষে বুধবার পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত আনা হবে।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম