টেকনাফে নির্বাচনি প্রচারণা শেষে ইউপি চেয়ারম্যানের মৃত্যু

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১৯ মার্চ ২০১৯, ০১:৪৬আপডেট : ১৯ মার্চ ২০১৯, ০১:৪৭

উপজেলা পরিষদ নির্বাচন নির্বাচনি প্রচারণা শেষে ফেরার পথে কক্সবাজারে টেকনাফের হ্নীলা ইউপি চেয়ারম্যান এইচ কে আনোয়ার (৭২) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। 

সোমবার (১৮ মার্চ) রাত সাড়ে ৯ টায় হৃদরোগে আক্রান্ত হলে তাকে হাসপাতালে নেওয়ার পথে ঊখিয়া কোটবাজার এলাকায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি হ্নীলা ইউপির নির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। ব্যবসায়ী হিসেবে সরকার তাকে সিআইপি হিসেবে চিহ্নিত করেছিল।  

পরিবার সূত্রে জানা যায়, সোমবার বিকালে সাবরাং বাজারে আওয়ামী লীগ সমর্থিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আলীর নৌকা প্রতীকের পথসভায় তিনি বক্তব্য রাখেন। এসময় তিনি নৌকার প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানিয়েছিলেন। 
এখানে বক্তব্য রাখার সময় অসুস্থ হয়ে পড়েন তিনি।  দ্রুত তাকে কক্সবাজার হাসপাতালে নেওয়ার পথে উখিয়া কোটবাজার এলাকায় পৌঁছলে মৃত্যুর কোলে ঢলে পড়েন এইচ কে আনোয়ার।
মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, মা ও নাতি-নাতনী, আত্মীয়-স্বজনসহ অসংখ্য ভক্ত ও শুভানুধ্যায়ী রেখে গেছেন তিনি। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম