বাসে আগুন দিয়ে ৮ জনকে হত্যা মামলায় জামায়াত নেতা কারাগারে

কুমিল্লা প্রতিনিধি
২০ মার্চ ২০১৯, ১৬:৪৫আপডেট : ২০ মার্চ ২০১৯, ১৬:৪৫

কারাদণ্ড

কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে আগুন দিয়ে ৮জনকে পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামি জামায়াত নেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে কারাগারে পাঠিয়েছেন  আদালত। দীর্ঘদিন পলাতক থাকার পর বুধবার দুপুরে হত্যা ও নাশকতার দুটি মামলায় আত্মসমর্পণ করলে, জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আলী আকবর তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

তিনি কিডনি রোগে আক্রান্ত থাকায় আদালত জেল কর্তৃপক্ষকে তার সুচিকিৎসা নিশ্চিতের নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের আইনজীবী মো. শাহাজান বলেন, ‘তিনি বাস পুড়ানোর মামলার প্রধান আসামি ছিলেন। পরবর্তীতে নাশকতার মামলায় খালেদা জিয়ার সঙ্গে আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকেও হুকুমের আসামি করা হয়।

উল্লেখ্য, বিএনপি-জামায়াতসহ ২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধ চলাকালে ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী আইকন পরিবহনের একটি নৈশ কোচ চৌদ্দগ্রামের জগমোহনপুর এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা বাসটি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে আগুনে পুড়ে ঘটনাস্থলে সাতজন ও হাসপাতালে নেওয়ার পর এক জনসহ মোট ৮ যাত্রী মারা যায়। ওই ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান হাওলাদার বাদী হয়ে পরদিন ৩ ফেব্রুয়ারি রাতে হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক ২টি মামলা করেন। এ দুটি মামলায় কেন্দ্রীয় জামায়াত নেতা ও চৌদ্দগ্রামের সাবেক সংসদ সদস্য ডা. তাহেরকে প্রধান আসামি  এবং  খালেদা জিয়াসহ বিএনপির ঊর্ধ্বতন  ৬ নেতাকে হুকুমের আসামি করা হয়।

 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম