দোল উৎসবে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

ফেনী প্রতিনিধি
২২ মার্চ ২০১৯, ০৯:৫৫আপডেট : ২২ মার্চ ২০১৯, ০৯:৫৫

ফেনী ফেনীর সোনাগাজীতে হিন্দু সম্প্রদায়ের দোল উৎসবে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে উর্মিলা রানি দাস (৫৭) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের আকিলপুর গ্রামের বালামি বাড়িতে এ ঘটনা ঘটে। সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত গৃহবধূ ওই বাড়ির জগদিশ চন্দ্র দাসের স্ত্রী।

নিহতের দেবরের ছেলে পরিতোষ চন্দ্র দাস বলেন, ‘বাড়ির পাশে দোল উৎসব থেকে আমার জেঠি ফেরার পথে অসাবধানতাবসত বিদ্যুতের তারে জড়িয়ে গুরতর আহত হন। তাকে উদ্ধার করে সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি মোয়াজ্জেম হোসেন বলেন, ‘এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের