৪০ হাজার ‘নিষিদ্ধ’ সিগারেটসহ দুই রোহিঙ্গা আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২২ মার্চ ২০১৯, ১০:২১আপডেট : ২২ মার্চ ২০১৯, ১০:২১

সিগারেটসহ আটক দুই রোহিঙ্গা যুবক (মাঝে) কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে অভিযান চালিয়ে মিয়ানমারের তৈরি ৪০ হাজার পিস ‘নিষিদ্ধ’ সিগারেটসহ মোহাম্মদ ফয়সাল (৩৩) ও মোহাম্মদ এহসান (২৪) নামে দুই রোহিঙ্গা যুবককে আটক করেছেন র‌্যাব সদস্যরা। বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে উখিয়া বাজার থেকে তাদের আটক করা হয়। তারা দুজনই কুতুপালং ক্যাম্পের বাসিন্দা। র‌্যাব-১৫, টেকনাফ ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার এএসপি শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

শাহ আলম বলেন, ‘কুতুপালং ক্যাম্পে নিষিদ্ধ বার্মিজ সিগারেট বিক্রি হচ্ছে এমন খবর পেয়ে তার নেতৃত্বে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে ৪০ হাজার পিস সিগারেট উদ্ধার করে। এ সময় দুই রোহিঙ্গা যুবককে আটক করা হয়। আটক দুজনকে সংশ্লিষ্ট ধারায় মামলা দিয়ে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক