উপজেলা নির্বাচনে ইয়াবা কারবারিদের ভোট না দেওয়ার আহ্বান

টেকনাফ প্রতিনিধি
২২ মার্চ ২০১৯, ২৩:০০আপডেট : ২২ মার্চ ২০১৯, ২৩:০৬

সভায় অন্যদের মধ্যে এবিএম মাসুদ হোসেন (ছবি– প্রতিনিধি)

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কোনও মাদক কারবারিকে ভোট না দেওয়ার জন্য কক্সবাজারের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন এ জেলার পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেন।

শুক্রবার বিকালে টেকনাফ উপজেলার শামলাপুর বাজারে টেকনাফ থানা পুলিশের উদ্যোগে আয়োজিত মাদক, জঙ্গি, দুর্নীতি ও সন্ত্রাসবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

কক্সবাজারের মানুষের উদ্দেশে এবিএম মাসুদ হোসেন বলেন, ‘উপজেলা পরিষদ নির্বাচনের দিন আপনারা সুশৃঙ্খলভাবে কেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দেবেন। নির্বাচনে কোনও ধরনের কারচুপি ও অনিয়ম সহ্য করা হবে না। তবে কোনও ইয়াবা কারবারিকে ভোট দেবেন না।’

তিনি আরও বলেন, ‘মাদকের সঙ্গে জড়িত কেউ রেহাই পাবে না। ইয়াবা কারবারিরা যতই কৌশল অবলম্বন করুক, তারা কিন্তু রেহাই পাবে না। মাদক কারবারের টাকায় আলিশান বাড়ি নির্মাণ কিংবা সুখের জীবন কোনোটিই করতে পারবে না।’

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাসের সভাপত্বিতে সভায় আরও বক্তব্য রাখেন– অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসাইন, বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন, শামলাপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ইউসুফ জামিল, শামলাপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এমএ মনজুর ও অভিনেতা ইলিয়াছ কোবরা।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম