র‌্যাবের ছিনিয়ে নেওয়া অস্ত্র সাড়ে ৩ ঘণ্টা পর উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৪ মার্চ ২০১৯, ২০:৩৮আপডেট : ২৪ মার্চ ২০১৯, ২১:০৩

ইউনিয়নের খাটিহাতা গ্রামটি ঘিরে ফেলেছে র‌্যাব ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়নের খাটিহাতা গ্রামে একটি মাদকের আস্তানায় অভিযানের সময় র‌্যাবের কাছ থেকে ছিনিয়ে নেওয়া অস্ত্র সাড়ে ৩ ঘণ্টা পর উদ্ধার করা হয়। রবিবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় বুধল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক ও এলাকাবাসী বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় খায়ের মিয়া, ইয়াকুব মিয়া ও মেম্বার দুলাল মিয়া জানান, রবিবার দুপুর ১টার দিকে বেতবাড়ীয়া গ্রামে একটি মাদকের আস্তানায় র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা হানা দেয়। এ সময় র‌্যাব বেশ কয়েকজন মাদক ব্যবসায়ীকে ঘিরে ফেলে। মাদক ব্যবসায়ীদের ধরতে গিয়ে র‌্যাবের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে এক মাদক ব্যবসায়ী একজন র‌্যাব সদস্যের কোমরে থাকা একটি অস্ত্র ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ খবর পেয়ে র‌্যাব-১৪ ময়মনসিংহের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ এখতেকার উদ্দিন, ভৈরব ক্যাম্পের অধিনায়ক রফিউদ্দিন মোহাম্মদ যোবায়েরসহ অতিরিক্ত ফোর্স এসে পুরো গ্রামটি ঘিরে ফেলে। পরে স্থানীয় বুধল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের মধ্যস্থতায় বিকেল সাড়ে ৪টার দিকে অস্ত্রটি একটি পরিত্যক্ত ঝোঁপ থেকে উদ্ধার করা হয়।
স্থানীয় বুধল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক জানান, ঘটনার সময় আমি ব্রাহ্মণবাড়িয়া শহরে ছিলাম। পরে অনেকে আমাকে ফোনে জানায় র‌্যাব পুরো গ্রাম ঘিরে ফেলে রেখেছে। আমি গ্রামে এসে ঘটনা জানতে পারি। পরে র‌্যাবের পক্ষ থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়ার ঘটনাটি আমাকে জানানো হয়। আমি মাদকের আস্তানা থেকে পালিয়ে যাওয়া যুবকদের স্বজনদের সঙ্গে কথা বলি। পরে স্বজনদের মাধ্যমে আমিও যুবকদের সঙ্গে কথা বলি। তারা জানায় অস্ত্রটি নন্দনপুর বিসিক শিল্পনগরীর পাশে একটি ঝোঁপে রেখে পালিয়েছে। পরে তাদের কথামতো অস্ত্রটি উদ্ধার করে র‌্যাবকে হস্তান্তর করি। তিনি জানান, এ সময় র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তবে এ ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
এদিকে এ ঘটনায় র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকলেও কেউ কথা বলতে রাজি হননি। ঘটনাস্থলে উপস্থিত র‌্যাব-১৪ অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ এখতেকার উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কোনও কথা থাকলে ক্যাম্পে আসেন। এখানে কিছু বলতে পারবো না।’

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম