কুমিল্লায় শহীদ ধীরেন্দ্রনাথের বাড়ি সংরক্ষণের দাবিতে পদযাত্রা

কুমিল্লা প্রতিনিধি
২৬ মার্চ ২০১৯, ২২:৪২আপডেট : ২৬ মার্চ ২০১৯, ২৩:২০

শহীদ ধীরেন্দ্রনাথের বাড়ি সংরক্ষণের দাবিতে পদযাত্রা (ছবি– প্রতিনিধি)

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কুমিল্লায় ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধে শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়িটিকে সরকারিভাবে সংরক্ষণের দাবিতে ৩৩ কিলোমিটার দীর্ঘ পদযাত্রা কর্মসূচি পালিত হয়েছে। ঐতিহ্য কুমিল্লা, শিল্পাঙ্গন, দর্পণ থিয়েটার এবং কুমিল্লা জনান্তিক –এ চার সামাজকি-সাংস্কৃতিক সংগঠন ওই কর্মসূচির আয়োজন করে।

মঙ্গলবার (২৬ মার্চ) কুমিল্লার ধর্মসাগরের পশ্চিম পাড়ে শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ির সামনে থেকে শুরু হয় এ কর্মসূচি। পরে নগরীর টাউন হল মাঠে অবস্থিত শহীদ মিনার এবং নগর উদ্যানে অবস্থিত জাতির জনকের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন শেষে ব্রাহ্মণবাড়িয়ার কসবার কোল্লা পাথরের উদ্দেশে যাত্রা করেন পদযাত্রায় অংশগ্রহণকারীরা। ৩৩ কিলোমিটার পথ হেঁটে তারা কসবার কোল্লাপাথরে গিয়ে স্বাধীনতা যুদ্ধের স্মৃতিবিজড়িত শহীদ সামধিস্থল ও বদ্ধভূমিতে শ্রদ্ধা নিবেদন করেন।

কর্মসূচির শুরুতে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন– প্রতিবিম্ব থিয়েটারের প্রতিষ্ঠাতা সাংস্কৃতিক ব্যাক্তিত্ব শাহজাহান চৌধুরী, কুমিল্লা জনান্তিকের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর রনী, দর্পণ থিয়েটারের সভাপতি শরীফ আহমেদ অলী, শিল্পাঙ্গনের পরিচালক ও কুমিল্লা সাংস্কৃতিক জোটের সাবেক সাধারণ সম্পাদক খায়রুল আনাম রায়হান এবং ঐতিহ্য কুমিল্লার নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলম ইমরুলসহ অন্যরা। বক্তারা শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়িটিকে সংরক্ষণ করে যাদুঘর স্থাপনের দাবি জানান।

এসময় আরও ছিলেন সময় মঞ্চ ও শ্রুতি নাট্য সংগঠনের সমন্বয়ক মমতা রায়হান মম, সাউথ এশিয়া রেডিও ক্লাবের সভাপতি ও নাট্যকর্মী হালিম সৈকত, সময় মঞ্চের স্মৃতি রবি দাস, বীথি রবি দাস, দিপালী রবি দাস প্রমুখ।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম