‘অন্ধ বলেই সরকারের উন্নয়ন চোখে পড়ে না বিএনপির’

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৭ মার্চ ২০১৯, ১৫:৪৭আপডেট : ২৭ মার্চ ২০১৯, ১৬:৪০

 চম্পকনগর স্কুল অ্যান্ড কলেজের দ্বিতলবিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন করছেন র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী অন্ধ বলেই সরকারের উন্নয়ন বিএনপির চোখে পড়ে না বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। তিনি বলেন, ‘বিএনপির অস্তিত্ব মিডিয়ায় টিকে আছে। যারা অস্তিত্বহীন, তারা অন্য কারও অস্তিত্ব দেখতে পায় না। তারা অন্ধ। যেখানে জাতিসংঘ বলছে দেশ এগিয়ে যাচ্ছে, অথচ তারা সরকারের উন্নয়ন দেখতে পায় না। অন্ধ বলেই সরকারের উন্নয়ন কাজ তাদের চোখে পড়ে না। তারা জাতে মাতাল, ‌তালে ‌‌‌ঠিক।’

‘অন্ধ বলেই সরকারের উন্নয়ন চোখে পড়ে না বিএনপির’ বুধবার (২৭ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় চম্পকনগর স্কুল অ্যান্ড কলেজের দ্বিতল একাডেমিক ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার মেহার নিগার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম ভূঁইয়াসহ চম্পকনগর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ের নিজস্ব ফান্ড থেকে বরাদ্দকৃত দ্বিতল ভবন নির্মাণে ব্যয় হয়েছে প্রায় এক কোটি টাকা।

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম