মিয়ানমারের বিজিপি’র গুলিতে এক বাংলাদেশি আহত

টেকনাফ প্রতিনিধি
২৭ মার্চ ২০১৯, ১৯:২১আপডেট : ২৮ মার্চ ২০১৯, ০৯:৪৩

টেকনাফ
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) গুলিতে এক বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার (২৭ মার্চ) দুপুরের দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভী বাজার সংলগ্ন নাফ নদীতে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ জেলে হলেন টেকনাফের হ্নীলা ইউনিয়নের মৌলভী বাজার নাইক্ষংখালী এলাকার নুর আলমের ছেলে শফি আলম (১৮)।

ঘটনার সময় শফি আলমের সঙ্গে থাকা তার বড় ভাই ফরিদ আলম বলেন, ‘বুধবার সকালে নাফ নদীর মৌলভী বাজার পয়েন্টে দিয়ে ছোট নৌকায় মাছ ধরতে যাই আমরা দুই ভাই। মাছ ধরার সময় হঠাৎ করে বিজিপির একটি দল বাংলাদেশ জলসীমায় ঢুকে গুলি ছোড়ে। এসময় গুলিবিদ্ধ হয় শফি আলম। গুলিবিদ্ধ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য এনজিও পরিচালিত উখিয়া এমএসএফ হল্যান্ড হাসপাতালে নিয়ে যাই। কর্তব্যরত চিকিৎসক অবস্থা বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান।’

এ প্রসঙ্গে টেকনাফ-২ ব্যাটলিয়ন বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার বলেন, ‘এক বাংলাদেশি জেলের গুলিবিদ্ধ হওয়ার ঘটনা শুনেছি। তবে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

২০১৭ সালের ২৫ আগস্টের পর থেকে রোহিঙ্গা অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ও মাদক পাচার বন্ধ করতো নাফনদীতে মাছ শিকার বন্ধ রাখে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এখন পর্যন্ত সেখানে মাছ ধরার অনুমতি দেওয়া হয়নি। তবে নিষেধাজ্ঞা উপেক্ষা করে জেলেরা প্রায়ই মাছ ধরেন।  

/আইএ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম