সাজেকে জিপগাড়ি উল্টে শ্রমিক নিহত

রাঙামাটি প্রতিনিধি
২৮ মার্চ ২০১৯, ১৯:৪৫আপডেট : ২৮ মার্চ ২০১৯, ১৯:৪৬

রাঙামাটি রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় জিপগাড়ি উল্টে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ২টার দিকে সাজেক সড়কের এগোজ্যাছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম জিয়া মাঝি (৪৫)।

সাজেক থানার এসআই কামরুজ্জামান জানান, আহতদের উদ্ধার করে বাঘাইহাট জোনে প্রাথমিক চিকিৎসা দিয়ে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির ময়নাতদন্ত শেষে তার পরিববারের কাছে বুঝিয়ে দেওয়া হবে। সাজেকের মাচালং যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে।

নিহতের বাড়ি নেত্রকোনা জেলার দূর্গাপুর সদর উপজেলায়। আহতরা হলেন, উজ্জল মিয়া (১৬), জহির (১৭), হুমায়ুন (১৭), রিয়ান (২৬) ও মো. আলী (২৩)।তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয়রা জানান, সাজেক থানার নির্মাণাধীন ভবনের ছাদ ঢালাইয়ের কাজের জন্য ৩৫জন শ্রমিক হাটহাজারী থেকে দুটি জিপগাড়িতে করে মাচালং যাচ্ছিল। একটি জিপগাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে গাড়িতে থাকা ২০জনের মধ্যে পাঁচজন আহত হন। স্থানীয়রা ও অন্য শ্রমিকেরা তাদের উদ্ধার করে বাঘাইহাট জোনে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম