নাইক্ষ্যংছ‌ড়িতে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত

বান্দরবান প্রতিনিধি
০৩ এপ্রিল ২০১৯, ১৫:৪৩আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ১৫:৪৩

নাইক্ষ্যংছ‌ড়িতে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত বান্দরবা‌নের নাইক্ষ্যংছ‌ড়ি‌তে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে জ্ঞান শংকর চাকমা নামে একজন নিহত হয়েছে। এসময় ঘটনাস্থল থে‌কে সাতটি এসএম‌জি, ৪৩৭ রাউন্ড গু‌লি ও ১১ রাউন্ড খা‌লি খোসা উদ্ধার করা হ‌য়ে‌ছে। বুধবার (৩ এপ্রিল) দুপুরে নাইক্ষ্যংছ‌ড়ির দোছ‌ড়ি‌র তুলাতুলী এলাকায় এ ঘটনা ঘ‌টে।

নাইক্ষ্যংছ‌ড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আ‌নোয়ার হো‌সেন এ তথ্য নিশ্চিত করেছেনে। তিনি জানান, ঘটনাস্থল থে‌কে লাশ উদ্ধার করা হ‌য়ে‌ছে।

স্থানীয়রা জানায়, দুপু‌রে নাইক্ষ্যংছ‌ড়ি উপ‌জেলার দোছ‌ড়ি ইউ‌নিয়‌ন এলাকায় সন্ত্রাসীদের সঙ্গে র‌্যাবের বন্দুকযুদ্ধ হয়। এসময় ঘটনাস্থল থে‌কে শংকর চাকমার লাশ উদ্ধার করা হয়।

নাইক্ষ্যংছ‌ড়ি সদর ইউপি চেয়ারম্যান তস‌লিম ইকবাল চৌধুরী ব‌লেন, তুলাতলীতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছে। লাশ এখনও ঘটনাস্থ‌লেই র‌য়ে‌ছে।

এ বিষ‌য়ে চট্টগ্রাম র‌্যাব-৭ এর লে. ক‌র্নেল মিফতা উদ্দিন আহ‌মেদ ব‌লেন, আজ ১১টার দি‌কে গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে দোছ‌ড়ির তুলাতলী এলাকায় গে‌লে সন্ত্রাসীদের সঙ্গে গুলাগু‌লি হয়। এসময় সেখান থে‌কে সাতটি এসএম‌জি, ৪৩৭ রাউন্ড গু‌লি ও ১১ রাউন্ড খা‌লি খোসা উদ্ধার করা হ‌য়ে‌ছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম