বিদেশি মুদ্রাসহ দুবাইগামী যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৩ এপ্রিল ২০১৯, ২০:৫৬আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ২০:৫৬

গ্রেফতার

৫০ লাখ টাকা সমমূল্যের বিদেশি মুদ্রাসহ দুবাইগামী এক যাত্রীকে আটক করেছে এয়ারপোর্ট কাস্টমস। বুধবার (৩ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।

সিভিল এভিয়েশন সুপারভাইজার মো. এনামুল এ তথ্য নিশ্চিত করেছেন।  তার কাছ থেকে ওমান, বাহারাইন, কুয়েত, ইউএস'র মুদ্রা উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তির নাম আবদুল শুক্কুর। সে হাটহাজারী উপজেলার শেখেরখীল ইউনিয়নের ছেলে।

মো. এনামুল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে দুবাই যাওয়ার কথা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তার সঙ্গে থাকা একটি কাঁঠালের কার্টনে তল্লাশি চালিয়ে বিদেশি মুদ্রাগুলো উদ্ধার করা হয়। তাকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, আটকের সময় তার কাছ থেকে আমিরাতের ১৯৯৭৮ দিরহাম, ওমানের ৯০৪০ রিয়াল, বাহরাইনের ৪৩০ দিরহাম, কুয়েত ৩০৭৫ দিনার, ইউএস ১৩,৫৮৫ ডলার উদ্ধার করা হয়।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান