সুবর্ণচরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার আরেক আসামির আত্মসমর্পণ

নোয়াখালী প্রতিনিধি
০৪ এপ্রিল ২০১৯, ২২:১৮আপডেট : ০৪ এপ্রিল ২০১৯, ২৩:২০

নোয়াখালী নোয়াখালীর সুবর্ণচরের চরজুবলী ইউনিয়নের উত্তর বাগ্যায় ছয় সন্তানের মাকে (৩৫) সংঘবদ্ধ ধর্ষণ মামলায় মো. হেলাল ওরফে রিপন (২৮) নামে আরও এক আসামি আত্মসমর্পণ করেছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) রিপন আদালতে আত্মসমর্পণ করে। রিপন মামলার এজাহারভুক্ত পাঁচ নম্বর আসামি বলে জানান তদন্ত কর্মকর্তা চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইব্রাহিম খলিল।

আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা তিনটায় নোয়াখালীর চার নম্বর আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম নবনীতা গুহ’র আদালতে রিপন আত্মসমর্পণ করে। পরে আদালত তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। এ নিয়ে এখন পর্যন্ত পাঁচজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। আদালতে আত্মসমর্পণ করেছে দুজন।

উল্লেখ্য, গত ৩১ মার্চ সুবর্ণচর উপজেলা ভাইস চেয়ারম্যান পদের নির্বাচনে ধর্ষণের শিকার ও তার স্বামী চশমা প্রতীকের প্রার্থী তাজ উদ্দিন বাবরের সমর্থনে ভোট করেন। সন্ধ্যায় তিনি ও তার স্বামী মোটরসাইকেলে চরবাগ্যা গ্রামের বাড়িতে যাওয়ার পথে তালা প্রতীকের প্রার্থী নির্বাচিত ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন বাহারের সমর্থক ইউসুফ মাঝির নেতৃত্বে ১০-১২ জন উত্তর বাগ্যা গ্রামের রুহুল আমিনের মৎস্য খামারের কাছে তাদের মোটরসাইকেল থেকে নামিয়ে মারধর করে। এ সময় বেচু মাঝি, বজলু ও আবুল বাশার ওই নারীকে মৎস্য খামারের পাশের কলাবাগানে নিয়ে মারধরের পর ধর্ষণ করে। পরে তার স্বামীর চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে তাদের উদ্ধার এবং রাতেই হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

ঘটনার পরের দিন নির্যাতিতার স্বামী আটজনের নাম উল্লেখসহ মোট ১২ জনকে আসামি করে চরজব্বর থানায় মামলা দায়ের করেন।

/এআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম