ভবিষ্যতে নির্বাচনে পাহাড়ে নিরাপত্তা বাড়ানো হবে: সিইসি

রাঙামাটি প্রতিনিধি
০৮ এপ্রিল ২০১৯, ০৬:০০আপডেট : ০৮ এপ্রিল ২০১৯, ০৬:০৮

বক্তব্য রাখছেন নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা (ছবি– প্রতিনিধি)

ভবিষ্যতে যেকোনও নির্বাচনে পাহাড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।

রবিবার (৭ এপ্রিল) সকালে রাঙামাটির বাঘাইছড়িতে নির্বাচনি সহিংতায় নিহত ও আহতদের পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের ভুল স্বীকার করে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানান কে এম নুরুল হুদা। তিনি বলেন, ‘প্রাণহানির মধ্যদিয়ে কোনোদিন শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠিত হতে পারে না। পাহাড়ি জনপদ যারা অশান্ত করে রেখেছে, তাদের রক্তক্ষয়ী সংঘাত পরিহার করতে হবে।’

রাঙামাটির বাঘাইছড়িতে সাত খুনের ঘটনার ব্যাপারে সিইসি বলেন, ‘বাঘাইছড়িতে ঘটা হত্যাকাণ্ড একটি মর্মান্তিক ঘটনা। ভবিষ্যতে নির্বাচনকে কেন্দ্র করে যাতে কেউ এমন ঘটনা ঘটাতে না পারে, নির্বাচন কমিশন সেই বিষয়ে সতর্ক রয়েছে।’

রাঙামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী, নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ ও সেনাবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের জিওসি মেজর জেনারেল এস এস মতিউর রহমান, পুলিশের চট্টগ্রাম ডিআইজি খন্দকার গোলাম ফারুক প্রমুখ।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম