চট্টগ্রামে লোকমান খুনের ঘটনায় গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৮ এপ্রিল ২০১৯, ০৬:১৪আপডেট : ০৮ এপ্রিল ২০১৯, ০৬:২২

চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার খালপাড় এলাকায় প্রতিপক্ষের গুলিতে লোকমান হোসেন জনি (৩৫) খুনের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। কৃষ্ণ ধর নামের ওই আসামিকে রবিবার (৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে নগরীর ডিসি রোড এলাকা থেকে গ্রেফতার হয়।

বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী এ তথ্য জানিয়েছেন। একই ঘটনায় দুপুরে লোকমান হোসেনের মা রোকেয়া বেগম ৮ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন বলেও তিনি জানান।

এর আগে শনিবার (৬ এপ্রিল) দিনগত রাতে খালপাড় এলাকায় গুলিতে আহত হন লোকমান। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

প্রণব চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘লোকমানের মা রোকেয়া বেগম দুপুরে থানায় এসে মামলা দায়ের করেছেন। মামলায় সাইফুল নামে একজনকে প্রধান করে আট জনকে আসামি করা হয়। মামলা দায়েরের দুপুরে কৃষ্ণ ধর (২৫) নামে এক আসামিকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

একজন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কৃষ্ণ ধরের কাছ থেকে উল্লেখযোগ্য কোনও তথ্য পাইনি। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, লোকমান হোসেন জনি বড় ভাই হিসেবে কিশোরদের মধ্যে প্রেম সংক্রান্ত বিরোধ মেটাতে গিয়ে গুলিতে নিহত হন।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম