যুবকের হাত ভাঙা মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৮ এপ্রিল ২০১৯, ১০:৫২আপডেট : ০৮ এপ্রিল ২০১৯, ১১:০১

যুবকের হাত ভাঙা মরদেহ উদ্ধার চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন বক্সিরহাট এলাকা থেকে উৎপল (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৭ এপ্রিল) দিবাগত রাত পৌনে ২টার দিকে বক্সিরহাটের হোটেল আল বয়ান সংলগ্ন রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন এ তথ্য জানিয়েছেন।

নিহত উৎপলের পরিচয় জানা যায়নি। তবে স্থানীয়রা জানিয়েছেন, উৎপল দানু মিয়া সওদাগরের স্বর্ণের দোকানে কারিগর হিসেবে কাজ করতেন।

মোহাম্মদ মহসিন সাংবাদিকদের জানিয়েছেন, ‘সড়কে লাশটি দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উৎপলের মরদেহ উদ্ধার করে। তার দুই হাত ভাঙা এবং গলায় গামছা পেচানো ছিল।’

তিনি আরও বলেন, ‘তার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, দুর্বৃত্তরা তাকে হত্যা করে ফেলে রেখে গেছে। লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে তার মৃত্যুর কারণ জানা যাবে।’

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম