ঢাকা থেকে অপহৃত শিশু চাঁদপুরে উদ্ধার, অপহরণকারী আটক

চাঁদপুর প্রতিনিধি
০৮ এপ্রিল ২০১৯, ১৫:৪৫আপডেট : ০৮ এপ্রিল ২০১৯, ১৫:৪৫

চাঁদপুর

ঢাকার কেরানিগঞ্জ থেকে অপহৃত চার বছর বয়সী শিশু তুহিনকে চাঁদপুর থেকে উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে চাঁদপুর লঞ্চঘাট থেকে মডেল থানা পুলিশ শিশুসহ অপহরণকারী আবুল হোসেন হাওলাদারকে আটক করে। তার বাড়ি শরীয়তপুরের তারাবুনিয়া এলাকায়। অপহৃত শিশুর গ্রামের বাড়ি চাঁদপুরের কচুয়ায়।

শিশুর স্বজনরা জানান, অপহরণকারীরা তাদের আত্মীয়তার সম্পর্কের সূত্র ধরে রবিবার বাসায় যায়। পরে শিশু তুহিনকে চকলেট কিনে দেওয়ার কথা বলে বাসা থেকে নিয়ে আসে। এরপর দীর্ঘ সময় তার খোঁজ না পেয়ে স্বজনরা পুলিশের সহযোগিতা নেয়।

শিশুর বাবা মনির হোসেন গাজী বলেন,‘রবিবার বিকেল ৩টায় তাকে অপহরণ করে লঞ্চে করে চাঁদপুর নিয়ে আসে। দীর্ঘ সময় বাচ্চার সন্ধান না পেয়ে অপহরণকারী আবুল হোসেনের মোবাইলে ফোন করে তা বন্ধ পাই। পরে গভীর রাতে তার সঙ্গে মোবাইলে কথা বললে বুঝতে পারি সে কোনও লঞ্চে আছে। এ ধারণা থেকেই আমরা দ্রুত চাঁদপুর এসে বিষয়টি পুলিশকে জানাই। এরপর তাকে লঞ্চঘাট থেকে আটক করা হয়।’

এ বিষয়ে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.নাসিম উদ্দীন বলেন,‘আবুল হোসেন শিশুটিকে কেরানীগঞ্জ থেকে অপহরণ করে নিয়ে আসে। পরে তার জন্য মুক্তিপণ দাবি করে। পরে স্বজনরা তাকে ধরার চেষ্টা করার এক পর্যায়ে পুলিশ অপহরণকারীকে আটক করে। আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি।’

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম