ফেনীতে স্কুল ছাত্রীকে ধর্ষণের মামলায় প্রধান শিক্ষকের দু’দিনের রিমান্ড

ফেনী প্রতিনিধি
০৮ এপ্রিল ২০১৯, ২০:১৯আপডেট : ০৮ এপ্রিল ২০১৯, ২০:১৯

গ্রেফতার

ফেনীতে পঞ্চম শ্রেণির ছাত্রী ধর্ষণের মামলায় প্রধান শিক্ষক মো. আবদুল করিম খান বাহাদুরের দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার দুপুরে ফেনীর আমলি আদালত-৩-এর জ্যেষ্ঠ বিচারিক হাকিম এ এস এম এমরান এ আদেশ দেন।

দাগনভূঞা থানার ওসি ছালেহ আহমেদ পাঠান বিষয়টি নিশ্চিত করে  বলেন, দাগনভূঞা উপজেলার খুশিপুর প্রথমিক বিদ্যালয়ের ওই প্রধান শিক্ষককে দুপুরে ফেনীর বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়। তাকে ৫ দিনের রিমান্ডে নিতে পুলিশের পক্ষ থেকে আদালতে আবেদন করা হয়।তার উপস্থিতিতেই বিচারক রিমান্ডের শুনানি করেন ।

পুলিশ জানায়, এর আগে গত রবিবার একই আদালতে ওই ছাত্রীর জবানবন্দি রেকর্ড করা হয়। ফেনী সদর হাসপাতালে ওই ছাত্রীর শারীরিক পরীক্ষায় অন্তঃসত্বার বিষয়টি নিশ্চিত হয়েছে।

এই ঘটনায় ৫ এপ্রিল ওই ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তার বড় বোন বাদী হয়ে দাগনভূঞা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। ওই মামলায় পুলিশ প্রধান শিক্ষক মো.আবদুল করিম খান বাহাদুরকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম