বাঘাইছড়িতে ব্রাশফায়ারের ঘটনায় চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু

রাঙামাটি প্রতিনিধি
০৯ এপ্রিল ২০১৯, ১৫:২৫আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ১৫:২৬

রাঙামাটি রাঙামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসীদের ব্রাশফায়ারের ঘটনায় চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু হয়েছে। তার নাম বিকাশ চাকমা। তিনি বাঘাইছড়ি উচ্চ বিদ্যালয়ের উচ্চমান সহকারী হিসেবে কর্মরত ছিলেন। সোমবার (৮ এপ্রিল) রাত ১১টার দিকে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে এই ঘটনায় মৃতের সংখ্যা গিয়ে দাঁড়ালো ৮-এ।

উপজেলার সাজেক ইউনিয়নে ৫ম উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ শেষে ফেরার পথে সন্ত্রাসীদের গুলিতে আহত চিকিৎসাধীন আরো এক সহকারী প্রিজাইডিং অফিসারের মৃত্যু হয়েছে।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল মঞ্জু বলেন, ‘উপজেলা নির্বাচনের দিনে সন্ত্রাসীদের গুলিতে আহত বিকাশ চাকমা নামে আরও একজন ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে শুনেছি। তার লাশ বাঘাইছড়িতে নিয়ে আসা হবে।’

উল্লেখ্য, গত ১৮ মার্চ উপজেলার সাজেক ইউনিয়নে পঞ্চম উপজেলা নির্বাচনের ভোটগ্রহণে দায়িত্ব পালন শেষে উপজেলা সদরে ফেরার পথে সন্ত্রাসীদের ব্রাশফায়ারে সাতজন মারা যান। এ ঘটনায় আহত হন ৩০ জন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম