চট্টগ্রামে ৪ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৫ এপ্রিল ২০১৯, ০৯:৪১আপডেট : ১৫ এপ্রিল ২০১৯, ০৯:৪২

চট্টগ্রামে ৪ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প চট্টগ্রামসহ আশপাশের এলাকায় ৪ দশমিক ৭ রিখটার স্কেলের মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। সোমবার (১৫ এপ্রিল) সকাল ৭টা ৩৯ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়।

চট্টগ্রাম প্রধান আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ উজ্জল কান্তি পাল এ তথ্য জানিয়েছেন।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাংলাদেশের সিসমিক পর্যবেক্ষণ কেন্দ্র আগারগাঁও থেকে ৩২৮ কিলোমিটার পূর্ব- দক্ষিণ পূর্ব দিকে মিয়ানমারের খাখায় এলাকায় ভূকম্পনটির উৎপত্তি ঘটে। এটি ৪ দশমিক ৭ মাত্রায় আঘাত হানে।’

এদিকে ভূমিকম্পের কারণে চট্টগ্রামের কোথায়ও কোনও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক জসিম উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভূমিকম্পের পর আমরা খোঁজ নিয়েছি৷ এখন পর্যন্ত কোথায়ও কোনও দুর্ঘটনার খবর পাইনি।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম