লামায় পিকআপ খাদে পড়ে নিহত ১

বান্দরবান প্রতিনিধি
১৯ এপ্রিল ২০১৯, ১৯:১৯আপডেট : ১৯ এপ্রিল ২০১৯, ১৯:২১

বান্দরবান বান্দরবানের লামায় পিকআপ খাদে পড়ে একজন নিহত হয়ে‌ছে। তার নাম আরাফাত মিয়া (৭)। শুক্রবার (১৯ এপ্রিল) দুপুরে সরই ইউনিয়নের লুলাইং-সরই সড়কের মেরাইত্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত শিশুটির মা রেহেনা বেগম (৩৮), রেহেনা বেগমের মা মনোয়ারা বেগম (৬০) ও পিকআপ ড্রাইভার আবুল কালাম আহত হন।

নিহত আরাফাত লামার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের অংসার ঝিরি এলাকার মনসুর আলমের ছেলে।

নিহত আরাফাতের বাবা মনসুর আলম বলেন, ‘সরই ইউনিয়নের লুলাইং এলাকা থেকে পিকআপে করে ফাঁসিয়াখালী ইউনিয়নের অংসারঝিরিতে ফিরছিলাম। প‌থে লুলাইং-সরই রোডের মেরাইত্তা নামক পাহাড়ে ওঠার সময় গাড়িতে যান্ত্রিক সমস্যা দেখা দেয়। তখন পিকআপটি পাহাড়ের খাদে পড়ে যায়। আমার ছেলে আরাফাত মিয়াসহ চারজন আহত হন। আহতদের হাসপাতালে নেওয়ার পথে আরাফাত মারা যায়।’

লামা থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রে‌ছি।’

আমিনুল ইসলাম জানান, আহত রেহেনা বেগম ও মনোয়ারা বেগমকে চকরিয়ার মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় তাদের চমেক হাসপাতালে পাঠানো হয়। ড্রাইভার আবুল কালামকে সরই বাজারের একটি ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা দেওয়া হ‌য়।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম