বিএনপির নির্বাচিতদের শপথ নেওয়ার প্রচারণা ভিত্তিহীন: মির্জা ফখরুল

কুমিল্লা প্রতিনিধি
২০ এপ্রিল ২০১৯, ১৭:০০আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ১৭:১২

বক্তব্য রাখছেন মির্জা ফখরুল (ছবি– প্রতিনিধি)

কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিনিময়ে বিএনপি থেকে একাদশ সংসদ নির্বাচনে নির্বাচিতরা শপথগ্রহণ করবে বলে যে প্রচারণা আছে তা অসত্য ও ভিত্তিহীন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২০ এপ্রিল) কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নোয়াগাঁও গ্রামে সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর বাড়িতে একাদশ সংসদ নির্বাচনের সময় নির্যাতিত বিএনপি নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের আগে গণমাধ্যমকে তিনি একথা জানান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘খালেদা জিয়াকে কেরানীগঞ্জ কারাগারে পাঠানোর অর্থ হলো পরিকল্পিতভাবে তাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা। সরকার ইচ্ছা করে খালেদা জিয়ার জামিন বিলম্বিত করছে। যার কারণে তিনি ১৪ মাস ধরে কারাগারে। সরকার দলীয় অনেকে সাজাপ্রাপ্ত হয়েও মুক্ত এবং মন্ত্রিত্ব করছেন।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের তিনটি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘এক দেশের আদালত আরেক দেশের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধের নির্দেশনা দিলে তা বন্ধ হয় কিনা আমার জানা নেই।’

এর আগে কুমিল্লার বুড়িচংয়ে এক পথসভায় মির্জা ফখরুল বলেন, ‘আমরা যে চিন্তাভাবনা নিয়ে মুক্তিযুদ্ধ করেছি, আওয়ামী লীগ সেই চেতনা ধ্বংস করে দিয়েছে। তারা গণতন্ত্রকে শেষ করে দিয়েছে। মানুষের অধিকারকে হরণ করেছে। আজকে তারা পিস্তল, বন্দুকের জোরে এবং আইন-শৃঙ্খলা বাহিনী দিয়ে ক্ষমতা ধরে রাখতে চায়।’

এসময় আরও উপস্থিত ছিলেন– সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাংবাদিক নেতা শওকত মাহমুদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কবির মুরাদ, মনিরুল হক চৌধুরীর মেয়ে ড. সায়মা ফেরদৌস।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম