কসবায় ১ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২১ এপ্রিল ২০১৯, ১৩:৩৮আপডেট : ২১ এপ্রিল ২০১৯, ১৩:৩৮

ইয়াবাসহ গ্রেফতার মাদক ব্যবসায়ী

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ১ হাজার পিস ইয়াবাসহ তোফাজ্জল হোসেন সাগর (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সকালে কসবা উপজেলা সদরের উত্তর প্রান্তের সিএনজি স্ট্যান্ড থেকে তাকে ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
আটক মাদক ব্যবসায়ী কসবা উপজেলা মেহারী ইউনিয়নের যমুনা গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মালেক জানান, গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানার এএসআই মাসুদ পারভেজ একদল পুলিশ নিয়ে কসবা উপজেলা সদরের উত্তর প্রান্তের সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবাসহ তোফাজ্জল হোসেন সাগরকে (৪৮) আটক করেন। এসময় তার কাছে থেকে পলিথিনের প্যাকেটে মোড়ানো অবস্থায় রাখা ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, তার বিরুদ্ধে ঢাকা ডিএমপিতে আরও একটি মাদক মামলা রয়েছে। কসবা থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম