কুমিল্লায় সহপাঠীদের ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

কুমিল্লা প্রতিনিধি
২২ এপ্রিল ২০১৯, ১২:৩২আপডেট : ২২ এপ্রিল ২০১৯, ১৭:২৫

কুমিল্লা কুমিল্লা শহরে সহপাঠীদের ছুরিকাঘাতে মোন্তাহিন ইসলাম মিরন (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। রবিবার (২১ এপ্রিল) রাতে কুমিল্লা শহরের ঠাকুরপাড়া রোডের মদিনা মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। নগরীর কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত মিরন কুমিল্লা নগরীর ফজিলাতুন্নেছা মডার্ন হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। সে নগরীর ঝাউতলা এলাকার প্রবাসী আবুল কালাম আজাদের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, কয়েকদিন আগে ফজিলাতুন্নেছা মডার্ন স্কুলের একটি অনুষ্ঠানে বসা নিয়ে মিরনের সঙ্গে সহপাঠীদের বিরোধ সৃষ্টি হয়। পরে এ নিয়ে তাকে কয়েকবার হুমকি দেওয়া হয়। রবিবার রাতে শবে বরাতের নামাজ পড়তে মিরন বাসার বাইরে গেলে নগরীর ঠাকুরপাড়া রোডের মদিনা মসজিদ এলাকায় সহপাঠীরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাত সাড়ে ১২টায় তার মৃত্যু হয়।

থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম জানান, সহপাঠীদের ছুরিকাঘাতে মারাত্মক আহত হওয়ার পর স্থানীয়রা আহত মিরনকে হাসপাতালে নেওয়ার পর গভীর রাতে তার মৃত্যু হয়। নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে।

/এসএসএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের