দ.আফ্রিকায় ডাকাতের গুলিতে ছাগলনাইয়ার ব্যবসায়ী খুন

ফেনী প্রতিনিধি
২২ এপ্রিল ২০১৯, ১৫:২১আপডেট : ২২ এপ্রিল ২০১৯, ১৫:২১

  দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে নিহত বাংলাদেশি ব্যবসায়ী

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের কাছে রজেটেনভিল রিজেন্ট পার্কে ডাকাতের গুলিতে মো. রেজাউল করিম নামে ফেনীর ছাগলনাইয়ার এক ব্যবসায়ী খুন হয়েছেন। রবিবার ওই দেশের স্থানীয় সময় বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত রেজাউল করিম উপজেলার হরিপুর গ্রামের বাসিন্দা। এই খবরে স্বজনের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

দক্ষিণ আফ্রিকার থেকে তার বন্ধু নুরুল আলম  জানান, মাত্র দেড় বছর আগে রেজাউল করিমকে দক্ষিণ আফ্রিকায় নিয়ে যান তার ভায়রা ভাই আবুল হোসেন। সেখানে তিনি রিজেন্ট পার্কে তার ভায়রার সঙ্গে দোকান পরিচালনা করতেন।

রবিবার বিকালে একদল ডাকাত তার দোকানে ডাকাতি করার চেষ্টা চালায়। এ সময় দোকানের নিরাপত্তাকর্মী বাধা দিলে তাকে পেপার স্প্রে দিয়ে অজ্ঞান করে ফেলে ডাকাতরা। পরে রেজাউল করিমকে দরজা খুলতে বলে তারা। দরজা খোলামাত্রই ডাকাতরা তাকে গুলি করে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান রেজাউল করিম।

ছাগলনাইয়া পৌর মেয়র মো. মোস্তফা বাংলা ট্রিবিউনকে জানান, সোমবার সকালে শোকাহত পরিবারকে সমবেদনা জানাতে নিহতের গ্রামের বাড়ি হরিপুরে গিয়েছিলেন। তার পরিবার একমাত্র  উপর্জন ক্ষম ব্যক্তিকে হারিয়ে এখন দিশাহারা।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম