আট বছর ধরে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান

কুদরতে খোদা সবুজ, কুষ্টিয়া
২৩ এপ্রিল ২০১৯, ০৭:৫৮আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ১০:২৫

মৌবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন

ঝুঁকিপূর্ণ হওয়ার পরও কুষ্টিয়ার দৌলতপুরের মৌবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনে আট বছর ধরে চলছে পাঠদান। বিদ্যালয়টি খলিসাকুণ্ডি ইউনিয়নে। তবে, সম্প্রতি এটি পরিদর্শন করে নতুন ভবন নির্মাণের আশ্বাস দেওয়া হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদুজ্জামান জানান, প্রায় আট বছর ধরে ভবনটি ঝুঁকিপূর্ণ। ২০১৫ সালে একটি আবেদন করা হয়। সে সময় ভবন সংস্কারের জন্য কিছু অর্থ বরাদ্দ দেওয়া হয়, যা দিয়ে ভবনটি সংস্কার করা হয়। সম্প্রতি ভবনটির ছাদের চুন-সুরকি খসে পড়ায় আবারও কিছুটা মেরামত করে চালানো হচ্ছে শিক্ষা কার্যক্রম। বর্তমানে এখানে ১২০ শিক্ষার্থী রয়েছে।

মৌবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন দৌলতপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুন্তাকিমুর রহমান বলেন, ‘ইতোমধ্যে দৌলতপুর উপজেলার ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভবনগুলোর তালিকা সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে। আশা করা হচ্ছে, নতুন অর্থবছরে বরাদ্দ পেলে মৌবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ অন্যান্য স্কুলের ভবন নির্মাণ করা হবে।’

মৌবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন জানা গেছে, ১৯৫৮ সালে প্রায় ৩ বিঘা জমিন ওপর মৌবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। একতলা বিশিষ্ট এই বিদ্যালয়টির পাঁচটি কক্ষ নিয়ে চলে শিক্ষা কার্যক্রম। এই পাঁচটি কক্ষই দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। 

/এনআই/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম