জব্বারের বলী খেলা: এবার চ্যাম্পিয়ন কুমিল্লার শাহজালাল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৫ এপ্রিল ২০১৯, ২২:২৮আপডেট : ২৬ এপ্রিল ২০১৯, ১৭:১৫

চ্যাম্পিয়ন কুমিল্লার শাহজালাল ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলী খেলার ১১০তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার শাহজালাল। ফাইনাল রাউন্ডে চকরিয়ার তারিকুল আলম জীবনকে হারিয়ে তিনি চ্যাম্পিয়ন হন।

এর আগে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকাল সাড়ে ৪টায় ১১০ আসরের খেলা শুরু হয়। সিএমপি পুলিশ কমিশনার মাহবুবুর রহমান খেলা উদ্বোধন করেন। এ বছর প্রথম রাউন্ডে ৬২ জন বলী প্রতিদ্বন্দ্বিতা করেন।

পরে বিকাল ৫টায় শুরু হয় ফাইনাল রাউন্ড। এ রাউন্ডে প্রতিযোগিতা করেন চারজন।

সেমিফাইনালে মহেশখালীর সাহাবউদ্দিনকে পরাজিত করে ফাইনালে ওঠেন কুমিল্লার শাহজালাল। অন্যদিকে, অপর সেমিফাইনালে মহেশখালীর মোহাম্মদ হোসেনকে পরাজিত করে ফাইনালে ওঠেন চকোরিয়ার জীবন বলী।

বিকাল সাড়ে ৫টায় শুরু হয় টান টান উত্তেজনার ফাইনাল। ফাইনালে ২৬ মিনিট লড়াই করে জীবন বলীকে পরাজিত করেন কুমিল্লার শাহজালাল।

১৯০৯ সালে চট্টগ্রামের বদরপাতি এলাকার ধনাঢ্য ব্যবসায়ী আবদুল জব্বার সওদাগর ব্রিটিশবিরোধী আন্দোলনে যুবসমাজকে ঐক্যবদ্ধ করতে এই বলী খেলার আয়োজন করেন। সেই থেকে ধারাবাহিকভাবে প্রতিবছর এই বলী খেলা অনুষ্ঠিত হয়ে আসছে।

/এমএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী