আলীকদমে জিপের ধাক্কায় শ্রমিকের মৃত্যু

বান্দরবান প্রতিনিধি
২৬ এপ্রিল ২০১৯, ০৯:৫০আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ১৯:২৯

বান্দরবানের আলীকদম উপজেলায় জিপের ধাক্কায় মো. সাহেদ মিয়া (২২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল সাতটায় আলীকদম পান বাজার কলারযদি সড়কে এ দুর্ঘটনা ঘটে। সাহেদ মিয়া কক্সবাজারের চকরিয়ার হারবাং বানিয়ার ছড়ার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, কলার ঝিরি ত্রিপুরা পাড়া সড়কের তেঁতুল গাছ তলা এলাকায় রাস্তায় কার্পেটিং এর কাজ করার সময় আলীকদম উত্তর পালং পাড়ার দিকে থেকে আসা একটি জিপ সাহেদকে ধাক্কা দেয়। তিনি রাস্তার ওপর পড়ে গেলে জিপটি তার গায়ের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় ক্লেলামং চাকমা নামের এক পথচারীও আহত হন। পরে অন্য শ্রমিকেরা তাদের উদ্ধার করে আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসক ডা. মো. আব্দুর রোমান মিয়া ও সহকারী চিকিৎসক রনি কর্মকার সাহেদ মিয়াকে মৃত ঘোষণা করেন।

আলীকদম থানার তদন্ত কর্মকর্তা কানন চৌধুরী জানান, আমরা ঘটনাস্থলে গিয়ে গাড়িটি জব্দ করেছি এবং এ ঘটনায় ড্রাইভার সুজনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক