পোড়া মরদেহ উদ্ধার: গ্রেফতার দুই, একজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৬ এপ্রিল ২০১৯, ২৩:১৬আপডেট : ২৬ এপ্রিল ২০১৯, ২৩:২৫

চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ফইল্যাতলী বাজারের খালপাড় এলাকার এক বাড়ি থেকে পোড়া মরদেহ উদ্ধারের ঘটনায় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৬ এপ্রিল) ভোরে চট্টগ্রাম নগরীর নাথপাড়া এলাকা থেকে প্রথমে জীবন নামে একজনকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যে দুপুরে একই এলাকা থেকে দুর্জয় নামে আরেক জনকে গ্রেফতার করা হয়।

নগর পুলিশের সহকারী কমিশনার (ডবলমুরিং জোন) আশিকুর রহমান এ তথ্য জানিয়েছেন। গ্রেফতার এক আসামি সন্ধ্যায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলেও তিনি জানান।

এর আগে গত ২১ এপ্রিল সন্ধ্যায় হালিশহরের ফইল্যাতলী বাজারের খালপাড় এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে পোড়া ও গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

গ্রেফতার জীবন (১৬) ও দুর্জয় (১৬) জিপিএইচ ইস্পাত কারখানায় শ্রমিকের কাজ করেন।

আশিকুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পোড়া মরদেহ উদ্ধারের পর আমরা প্রযুক্তির মাধ্যমে আসামিদের সম্পর্কে খোঁজখবর করি। একপর্যায়ে জীবনের জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হওয়ায় শুক্রবার ভোরে নাথপাড়া থেকে আমরা তাকে গ্রেফতার করি। জিজ্ঞাসাবাদে জীবন বিষয়টি স্বীকার করার পর তার দেওয়া তথ্যে দুপুরে একই এলাকা থেকে দুর্জয়কে গ্রেফতার করা হয়।’

তিনি আরও বলেন, জীবন সন্ধ্যায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শফি উদ্দিনের আদালতে  জবানবন্দি দিয়েছেন। স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জীবন জানিয়েছে, পোড়া মরদেহটি দিলীপ (১৮) নামে তাদের এক সহকর্মীর। ঘটনার কয়েকদিন আগে দিলীপ জীবন ও দুর্জয়কে মারধর করে। এর প্রতিশোধ নিতে দিলীপকে পরিকল্পনা করে হত্যা করে তারা দুইজন। ১৮ এপ্রিল তারা দিলীপকে নাথপাড়া এলাকায় হত্যা করার পর ফইল্যাতলী খালপাড় এলাকার পরিত্যক্ত ওই বাড়িতে মরদেহ নিয়ে যায়। পরে সেখানে কেরোসিন দিয়ে মরেদহটি পুড়িয়ে দেয়। দিলীপের বাড়ি খাগড়াছড়ি জেলার মানিকছড়ির লক্ষ্মীছড়ি এলাকায়।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম