সড়ক দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু, স্ত্রীর দাবি পরিকল্পিত হত্যা

বান্দরবান প্রতিনিধি
২৭ এপ্রিল ২০১৯, ০০:৪৩আপডেট : ২৭ এপ্রিল ২০১৯, ০০:৪৩

বান্দরবান বান্দরবানের আলীকদমে জিপের ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম মো. সা‌হেদ মিয়া (২৮)। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে এই দুর্ঘটনা ঘটে। তবে নিহতের স্ত্রী নিশাত আক্তারের দাবি এটি একটি পরিকল্পিত হত্যা। তিনি এই ঘটনায় শুক্রবার আলীকদম থানায় তিনজনকে আসামি করে মামলা করেছেন। কিন্তু নিশাতের অভিযোগ কিন্তু আলীকদম থানা মামলা গ্রহণ করেনি। সাহেদ কক্সবাজা‌র চক‌রিয়ার হারবাং বানিয়ার ছড়ার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলার আলীকদম উপজেলার পানবাজার এলাকার কলারঝিরি সড়কে বৃহস্পতিবার সকা‌লে জিপ গাড়ির ধাক্কায় মা‌টি‌তে প‌ড়ে যায় সাহেদ। প‌রে গা‌ড়ি‌টি চাপা দি‌লে ঘটনাস্থলেই তিনি মারা যান।
নিহতের স্ত্রী নিশাত আক্তার অভিযোগ করে বলেন, ‘আমার স্বামীকে পরিকল্পিতভাবে গাড়িচাপা দিয়ে হত্যা করা হয়েছে। তার মৃত্যুর জন্য দায়ী উপজেলার উত্তর পালং পাড়ার বাসিন্দা মোহাম্মদ নূর ও মোহাম্মদ নবী এবং তাদের গাড়িচালক মোহাম্মদ সুজন।’
তি‌নি আরও ব‌লেন, ‘ঘটনার সময় গাড়ির মালিক মোহাম্মদ নবী গাড়িতেই ছিলেন। আমার স্বামী তখন অন্য এক‌টি গাড়ি থেকে নির্মাণ সামগ্রী নামাচ্ছিলেন। এ সময় মোহাম্মদ নবীদের মালিকানাধীন গাড়িটিকে সাইড দিতে দেরি হওয়ায় নূরের কথামতো ড্রাইভার সুজন নির্মাণ সামগ্রী বোঝাই গাড়িকে ধাক্কা দেয়। এতে গাড়ি থেকে ছিটকে পড়ে আমার স্বামী মারা যান। কিন্তু পুলিশ শুধু চালকের বিরুদ্ধে মামলা নিয়েছে।’
প্রত্যক্ষদর্শী আব্দুর রহিম ও নাজিম উদ্দীন বলেন, নির্মাণ কাজ করার সময় সড়কটি বন্ধ ছিল। এ সময় ওই রাস্তা দিয়ে যাওয়া একটি ল্যান্ড ক্রুজার জিপ গাড়ি নির্মাণ সামগ্রী বোঝাই পিকআপ ভ্যানকে সাইট দিতে বলে। একপর্যায়ে গাড়ির মালিক মোহাম্মদ নবীর নির্দেশে গাড়িরচালক সাহেদকে ধাক্কা দেয়। েএতে ঘটনাস্থলেই সাহেদ মারা যান।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ‌মো. রফিক উল্লাহ বলেন, ‘এ ঘটনায় গাড়িরচালক সুজনকে গ্রেফতার করা হয়েছে। আইন অনুযায়ী চালকের বিরুদ্ধে মামলা হয়েছে। নিহতের স্ত্রী চাইলে আদালতে মামলা করতে পারেন। ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

এদিকে গাড়ির মালিক মোহাম্মদ নূর বলেন, ‘গাড়িটা ব্রেকফেল করলে এই দুর্ঘটনা ঘটে। গাড়িতে তখন আমি কিংবা আমার ভাই নবী কেউই ছিলাম না।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম