পর্যালোচনা শেষে পাঠ্যপুস্তকের ভুল সংশোধনের কাজ চলছে: শিক্ষামন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি
২৭ এপ্রিল ২০১৯, ১৯:১৩আপডেট : ২৭ এপ্রিল ২০১৯, ১৯:২৩

বক্তব্য রাখছেন দীপু মনি (ছবি– প্রতিনিধি)

পর্যালোচনা শেষে পাঠ্যপুস্তকের ভুল-ত্রুটি সংশোধনের কাজ চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শনিবার (২৭ এপ্রিল) বিকালে চাঁদপুর সদর উপজেলার পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানদের মাসিক সাধারণ সভায় যোগদান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

দীপু মনি বলেন, ‘পাঠ্যপুস্তকে কোথাও কোথাও অসঙ্গতি আছে, কিছু সমস্যা আছে, আমরা এবছর সব পাঠ্যপুস্তক রিভিউ করেছি। সেখানে যে সমস্যা আছে, যা আমরা চিহ্নিত করতে পেরেছি, সেগুলো সংশোধনের কাজ চলছে।’ এসময় তিনি পাঠ্য বইয়ে ভুল থাকলে তা ধরিয়ে দিতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, ‘এসএসসি পরীক্ষা প্রশ্নফাঁসমুক্ত হয়েছে। এইচএসসি পরীক্ষাও এখনও পর্যন্ত আল্লাহর রহমতে অত্যন্ত ভালোভাবে সম্পন্ন হচ্ছে। আশা করি, বাকি পরীক্ষাগুলোও ভালোভাবে সম্পন্ন হবে। এক্ষেত্রে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থাসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অবদান রয়েছে। আমরা সবাই মিলেই একটি পরীক্ষা ভালোভাবে করতে পারছি। তাই দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’

চাঁদপুর সদর উপজেলার নব-নির্বাচিত চেয়ারম্যান নুরুল ইসলাম দেওয়ানের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমার পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল। এ ছাড়া, উপস্থিত ছিলেন সদর উপজেলার ভাইস-চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, মহিলা ভাইস-চেয়ারম্যান আবিদা সুলতানা প্রমুখ।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম